ধূমকেতু প্রতিবেদক : নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৬ নং চাপিলা ইউনিয়নের বৃচাপিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন বৃচাপিলা শাহীবাজার এলাকার আব্দুল লতিফের ছেলে ইসমাইল হোসাইন (৩৪) ও দলুর ছেলে হেলাল উদ্দিন (৩৫)।
র্যাব-১২ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান পিএসসি এর নেতৃতে সদর কোম্পানীর একটি দল নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৬ নং চাপিলা ইউনিয়নের বৃচাপিলা গ্রামস্থ জনৈক তাহের মোল্লা, পিতা মৃত আজিজুল মোল্লার বসত বাড়ির পশ্চিম পার্শের পুকুরের পশ্চিম-উত্তর কোনায় বট গাছের নিচে অভিযান চালিয়ে ১৬৯ (একশত উনসত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৩ (তের) গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট কাছে থাকা ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ নাটোর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণী ৮(খ)/৪১, ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


