ধূমকেতু প্রতিবেদক, লালপুর : বুধবার রাতে নাটোরের লালপুরে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আকমল হোসেন (২২) ও রায়হান (২২) নামের দুই যুবককে আটক করেছে র্যাব-৫ নাটোর সিপিসি ২ ক্যাম্পেরএকটি দল।
আকমল হোসেন উপজেলার মাঝগ্রাম দোয়ালীপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে এবং রায়হান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৫ নাটোর সিপিসি ২ ক্যাম্পের
কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি দল বুধবার রাতে উপজেলার মাঝগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।


