IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> করোনায় মারা গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন

করোনায় মারা গেলেন সাবেক এমপি আফাজ উদ্দিন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি শোক জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আফাজ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ২৩ জুন তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি করা হয় তাদের। সেখানে চিকিৎসা নেয়ার একপর্যায়ে মনোয়ারা বেগমকে লাইফ সাপোর্টে রাখা হয়। চারদিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ৮ জুলাই সকালে মনোরায়া বেগম মৃত্যুবরণ করেন।

আফাজ উদ্দিন আহমেদ স্ত্রীর মৃত্যুর সময় ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থাও মোটামুটি স্থিতিশীল ছিল। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

পাঁচদিন আগে বিএসএমএমইউ থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে নেয়ার পর ক্রমশ তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়। এরপর শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে আফাজ উদ্দিন আহমেদের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর একাধারে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠায় মৃত্যুর আগ পর্যন্ত এখানকার আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। পরিচ্ছন্ন ইমেজের কারণে নিজ দলের বাইরেও সবার কাছে ছিলেন গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। আফাজ উদ্দিন আহমেদ এরশাদ সরকারের আমলে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মহাজোট মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও মানুষের কল্যাণে কাজ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31