IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের দরে পতন

চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের দরে পতন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : মামু ফজলি আম বাড়িতে লিয়্যা যাইছো, অ্যাজক্যা আর ভাত খাইতে হইবে না তাইহিলে’ চাঁপাইনবাবগঞ্জে এ সংলাপটি বেশ প্রচলিত ।

ফজলি আমের আকার-আকৃতির বড় হওয়ায় এক একটা আমের ওজন প্রায় ১ কেজিরও বেশি হয়। একজন মানুষ যদি ওই সাইজের ফজলি আম খায়, তাহলে তার সারাদিন পেটপুরে থাকে। সে কারণে আঞ্চলিক ভাষায় ওই কথা বলেন জেলার মানুষরা।

চাঁপাইনবাবগঞ্জে প্রচলিত আম বাগানে প্রায় সব জাতের আমের গাছ থাকলেও বেশি পরিমাণে ফজলি জাতের আম গাছ আছে। ফলে ছোট বড় সবার কাছে পরিচিত ওই জাতের আম।

হঠাৎ আম্রপালি আমের চাহিদা বেড়ে যাওয়ায় ফজলি আমের বাজারের ধস নেমেছে। যার কারণে আম ব্যবসায়ীরা হতাশায় ভূগছেন। আম ব্যবসায়ীরা বলছেন, আম্রপালি আমের মিষ্টতা ও অন্যান্য গুণাবলি থাকায় এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে ফজলি আমের দরে ধস নেমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, প্রচলিত আম বাগানে প্রায় ১৫ শতাংশ ফজলি আম গাছের আবাদ হয়।

শিবগঞ্জের কালুপুরের আম ব্যবসায়ী আ. জাব্বার জানান, ৪ মণ ফজলি জাতের আম এনেছি। ভোক্তাদের কাছে আম্রপালির চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ফজলি আমের কদর কমেছে। ফজলির দাম আম্রপালি আমের চাইতেও দ্বিগুণ বেশি।

তিনি জানান, বর্তমান বাজারে ফজলি আমের দাম রকমভেদে ১২০০ টাকা ১৬০০ টাকা পর্যন্ত মণ। ফ্রুড ব্যাগের ফজলি আমের মণ রকমভেদে ১৮০০-২০০০ টাকা।

শিবগঞ্জের গোপালপুর এলাকার জসিম নামের আম ব্যবসায়ী জানান, দূর থেকে সাইকেলে ৪ মণ আম আনতে প্রায় ৯শ টাকা খরচ হয়। বাজারে ফজলি আমের দর নিম্নে ১ হাজার টাকা ও ঊর্ধ্বে ১৫শ টাকা। সবমিলিয়ে এক সাইকেল আমে অর্থাৎ ৪ মণ আমে প্রায় দুই হাজার টাকা লোকসান হচ্ছে।

তিনি জানান, বর্তমান বাজারে আম্রপালি আমের মণ রকমভেদে ৩ হাজার থেকে প্রায় সাড়ে ৩ হাজার টাকা।

শিবগঞ্জের ধাইনগর এলাকার আম চাষি আনসার রহমানের কাছে ফজলি আমের আবাদ সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রচলিত বড় আম বাগানে ১০০ ঝাড় আম গাছের মধ্যে ৩০-৩৫ টি ফজলি জামের আম গাছের আবাদ হয়। আমার দুই বিঘার একটি আম বাগান আছে। ওই বাগান ফজলি জাতের আম গাছ দিয়ে ভরপুর।

আমবাগানি আলম হোসেন বলেন, জেলার আম বাগানগুলোতে প্রায় ৩৫ শতাংশ ফজলি জাতের আম এখনও গাছে ঝুলছে। আম বিপণনের অবস্থা এরকম চলতে থাকলে আম চাষিরা আম চাষ বিমুখ হবেন।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, আম্রপালি আমের গুণগত মান এবং মিষ্টতার কারণে এর চাহিদা প্রচুর। বাগান থেকেই আম বিক্রি করা যাচ্ছে। ঘন আম বাগানগুলোতে আম্রপালি আমের চাষ বেড়েছে।

তিনি বলেন, এবার জেলায় মোট ৩৩ হাজার ৩৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যেখানে প্রায় ২৬ লাখ গাছ রয়েছে। তার ভেতর শতকরা ১০ ভাগ ফজলি আমের গাছ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031