IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> ভাঙ্গনের মুখে দেবিনগর ইউনিয়নের মহানন্দা নদীর তড়পা ঘাট

ভাঙ্গনের মুখে দেবিনগর ইউনিয়নের মহানন্দা নদীর তড়পা ঘাট

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চলতি বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের তড়পা ঘাট এলাকার মহানন্দা নদীতে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। এরই মধ্যে তলিয়ে যাচ্ছে এলাকার ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়াও হুমকির মুখে রয়েছে ২৬৬ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে নির্মিত আলাতুলি এলাকা রক্ষা প্রকল্পের বাঁধের শেষ অংশ।

প্রতি বছর বন্যার সময় পদ্না ও মহানন্দা নদী ভয়ালরূপ ধারণ করে। বর্তমানে একটু একটু করে জমির অংশ যাচ্ছে নদীগর্ভে। গত ১৫ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তড়পা ঘাট এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাব্যাপী দেখা দিয়েছে এই ভাঙ্গন। হুমকির মুখে রয়েছে ফসলি জমির পাশাপাশি বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙ্গন রোধে দ্রুতই পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

দেবিনগর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের অহেদ জানান, হাজার হাজার বিঘা ফসলী জমি ও বসতবাড়ি ভাঙ্গনের হুমকিতে রয়েছে। কার্যকরী পদক্ষেপ না নিলে পথে বসবে ইসলামপুর, দেবীনগরের হাজার হাজার পরিবার।

দেবীনগর ইউপি চেয়ারম্যান আব্দুল রহিম বিশ্বাস জানান, ভাঙ্গন কবলিত এলাকায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে এসেছিলেন। স্থায়ীভাবে বাঁধ না দিলে হুমকির মুখে পড়বে কয়েক’শ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীতে নির্মিত আলাতুলি এলাকার রক্ষা প্রকল্পের শেষ অংশও। আর নদী ভাঙ্গনের প্রকোপ সামাল দিতে না পারলে ভেস্তে যেতে পারে সরকারের সকল উন্নয়ন। গত বছর বন্যার সময় যে ভয়াবহ পরিস্থিতি দেখেছি, এবারো যদি সে অবস্থা দাঁড়ায় তাহলে অনেক ফসলি জমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভাঙ্গনের কবলে পড়েছে পদ্না ও মহানন্দা নদীর কয়েকটি পয়েন্ট। পানি উন্নয়ন বোর্ডের শংকা চলতি মৌসুমে ভাঙ্গনের কবলে পড়তে পারে পদ্মা ও মহানন্দা নদীর তীরবর্তী অন্তত ৩০ টি পয়েন্ট।

এদিকে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, দেবিনগর ইউনিয়নের তড়পা ঘাট এলাকার মহানন্দা নদীর প্রায় আড়াই কি.মি. জায়গা ঝুঁকিপূর্ণ।

তিনি জানান,চলতি মাসের ৭ জুলাই এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড। উধ্র্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। ভাঙ্গনরোধে অর্থ বরাদ্দ আসলেই জিও ব্যাগ দিয়ে কাজ শুরু করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31