IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে দশ বছর আগে কুঁড়িয়ে পাওয়া সন্তান নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ বাবা

বদলগাছীতে দশ বছর আগে কুঁড়িয়ে পাওয়া সন্তান নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ বাবা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : দশ বছর আগে নদীতে মাছ ধরতে যান দিনমজুর জাইদুল ইসলাম। মাছ ধরতে ধরতে একটি বেইলি ব্রিজের নিচে পৌঁছলে তিনি একটি মানব শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কিন্তু আশেপাশে তিনি কিছুই দেখতে পান না শুধু একটি মাটির হাঁড়ি ছাড়া।

এক পা দু-পা করে তিনি সেই মাটির হাঁড়ির কাছে এগিয়ে যান। হাঁড়ির কাছে পৌঁছা মাত্রই তার হাত-পা বরফে পরিণত হওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ সেই মাটির হাঁড়িতে ছিল পুরনো কাপড়ে মোড়ানো একটি সদ্যজাত ছেলে শিশু সন্তান।

সিনেমার কাহিনীর মতো ঘটনাটি ঘটে ১০ বছর আগে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের ছোট যমুনা নদীর পুরাতন বেইলি ব্রিজের নিচে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করেও সেই পরিবারের কোন খোঁজ পাননি তিনি। অবশেষে আনন্দের সঙ্গেই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান জাইদুল ইসলাম।

জাইদুল ইসলামে এক কাঠা জমির ওপর একটি বাড়ি ছাড়া আর কিছুই নেই তার। দিনমজুর কাজ করে শিশুটির জন্য বাজার থেকে কৌটার দুধ কিনে খাওয়াতেন তিনি। নিজের সন্তানের মতো করেই শিশুটিকে লালন-পালন শুরু করেন। ছেলেটির নাম রাখেন মুমিন হোসেন। ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল জাইদুলের। কিন্তু দীর্ঘস্থায়ী হলো না সেই সুখ।

মুমিনের বয়স যখন সাত মাস তখন জাইদুলের স্ত্রী অন্য পুরুষের হাত ধরে চলে যান। ছেলেকে নিয়ে মহাবিপদে পড়েন তিনি। কিন্তু সবকিছুকেই নিয়তি মনে করে কষ্ট করেই মুমিনকে লালন পালন করতে থাকেন। মুমিনের বাবা ও মায়ের দুই দায়িত্বই তিনি পালন করতেন।

জাইদুলের বয়স এখন ৫০ বছর। তার ভাগ্যের পরিহাস বড়ই নির্মম। বছর দুয়েক আগে বিভিন্ন রোগ এক সঙ্গে বাসা বাঁধে তার শরীরে। ডায়াবেটিস, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, লো প্রেসার ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। হাত-পায়ে কোনো বল-শক্তি নেই তার। গ্রামের মানুষ খাবার দিলে খেতে পায়, না দিলে না খেয়ে থাকতে হয়। ভিক্ষে করে ঔষুধের টাকা জোগান তিনি।

কুড়িয়ে পাওয়া ছেলে মুমিন স্থানীয় সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। প্রতিবেশীরাই মুমিনের পড়াশুনার খরচ দেয়।

কাঁদতে কাঁদতে জাইদুল ইসলাম বলেন, ‘আমার শরীরে যত অসুখ আমি হয়তো বেশিদিন বাঁচবো না। জানি না আল্লাহ পাক কার সন্তান মানুষ করার দায়িত্ব আমাকে দিয়েছেন। এই ছেলেটার যদি ভালো কিছু গতি দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। দেশের বিত্তবানদের কাছে আকুল আবেদন এই সন্তানের একটা ব্যবস্থা আপনারা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031