IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

মহাদেবপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে করোনায় আক্রান্ত হয়ে হেদায়েতুল ইসলাম (৮৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১২ বছর ধরে তিনি মহাদেবপুর উপজেলা সদরের কাচারীপাড়ায় তার পুত্রবধূ শিক্ষিকা কহিনুর আক্তার কুমুর বাসায় বসবাস করতেন। সরকারী হিসেবে এনিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার হেদায়েতুল ইসলামকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়

অবস্থায় সেদিনই তার মৃত্যু হয়। তবে মহাদেবপুরে পরীক্ষা না করায় তার রিপোর্ট আসতে দেরী হয়। এরআগে গত ২ আগষ্ট উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ বাজারের শ্রী মলয় নীল সরকার (৬৯) নামে আরও একজনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয় এবং চিকিসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। জেলার বাইরে পরীক্ষা হওয়ায় তার নাম সরকারী হিসেবে উপজেলায় মৃত্যুর তালিকায় যুক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হাকিম জানালেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নির্দেশনা আসলে তার নাম তালিকায় উঠানো হবে।

সরকারী হিসেবে গতবছর ১৭ মার্চ শুরু থেকে গত মে মাস পর্যন্ত এই উপজেলায় মারা যান ৪ জন। জুন মাসে ৭ জন ও জুলাই মাসে ৫ জন। আর চলতি মাসে মারা গেলেন ১ জন।

সোমবার (৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১ জনের নমুনা পরীক্ষায় সব ক’টির ফলাফল নেগেটিভ আসে। এদিন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে একজনের করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। তিনি উপজেলা সদরের কলেজ পাড়ার ইলা ব্যাণার্জী (৫৮)। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৩৩। এদিন ৭ জনকে সুস্থ্য ঘোষণা করা হয়।

এনিয়ে এই উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৫১১ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৮১ জন। বর্তমানে এই উপজেলায় করোনায় আক্রান্ত রয়েছেন ১৩ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31