IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চরবাগডাঙ্গায় ফের শুরু ভাঙ্গন, হুমকিতে বামতীর সংরক্ষণ প্রকল্প

চরবাগডাঙ্গায় ফের শুরু ভাঙ্গন, হুমকিতে বামতীর সংরক্ষণ প্রকল্প

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : এপার ভাঙে ওপার ভাঙে, এইতো নদীর খেলা। সময়ে সময়ে যেন পদ্মার গতিপথ পরিবর্তন হয়। বাস্তবিক পদ্মার খেলা দেখা বড় দায়। পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় আবারও শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। এতে হুমকির মুখে পড়েছে ৫’শ ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা বাম তীর সংরক্ষণ প্রকল্প।

পাশাপাশি নদী ভাঙ্গনে মূল্যবান বসতবাড়ি ও ফসলী জমি বিলীন হয়ে গেছে। আর ভাঙনরোধে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা না নিলে জমিসহ বসতভিটা নদীতে বিলীন যাবে। জেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এ ইউনিয়ন।

জানা গেছে, চলতি মৌসুমে পদ্মার পানি বাড়ার সাথে সাথে চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ নং ও ২নং ওয়ার্ডের গোয়ালডুবি ও বাখর আলী এলাকায় আবার তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।

মূহূর্তের মধ্যে ৮/১০টি বাড়ী, ৪০ বিঘা আমবাগানসহ ধানি জমি বিলীন হয়ে গেছে। এলাকার মানুষ শুধু তাকিয়ে দেখছে, রাক্ষসী পদ্মার চেহারা। কখন কোন রুপ ধারণ করছে তা পদ্মা পাড়ের মানুষকে ভাবিয়ে তুলেছে। একসময় এ এলাকায় ছিল কলাহোলপূর্ণ। দিন দিন হারিয়ে যেতে বসেছে বসতিপূর্ণ গ্রামগুলো। ইতোমধ্যে ভাঙনের আশংকায় এলাকার মানুষ বসতভিটার টিন ও আসবাবপত্র এখন এসব অঞ্চলের মানুষের মাঝে চাপা কান্না। না জানি আবার পদ্মার হুঙ্কার আবার কোনদিকে মোড় নেয়। ভাঙ্গন এলাকার মানুষ এখন নির্ঘূমের মধ্যে সময় পার করছে।

এভাবে চলছে তাদের জীবন সংগ্রাম। চরবাগডাঙ্গার বাখর আলী গ্রামের আজমল হোসেন জানান, নদীর গতিপথ বোঝা বড় দায়। হঠাৎ করে বাখর আলী এলাকার ইসমাইলের বাড়ি থেকে কালামের বাড়ি পর্যন্ত ভাঙ্গন দেখা দিয়েছে। গোয়ালডুবি ও বাখর আলী গ্রামে ৮ টি বাড়িসহ ফসলী জমি বিলীন হয়ে গেছে। তারা ভিটেমাটি হারিয়ে কোথায় যাবে সে ভাবনায় রয়েছে।

এরকম আকস্মিক ভাঙ্গা তারা কখনই দেখেননি। চরবাগডাঙ্গা ইউপি সচিব মাযহারুল ইসলাম জানান, পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে গত ৩ দিন ধরে নতুনভাবে গোয়ালডুবি ও বাখর আলী এলাকায় ভাঙ্গন দেখা দেয়ায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

এদিকে, ভাঙ্গন এলাকা অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, পানি বেড়ে যাওয়ায় ভাঙন এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে। এছাড়া উজানের পানি যাতে নদী পাড়ে আঘাত না আনতে পারে সেজন্য জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে, তাহলে আপাতত এলাকাগুলো রক্ষা পাবে। পদ্মা বাম তীর সংরক্ষণ প্রকল্প’র অংশের কাজ এটি, পানি কমলে কাজ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031