ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনা বিভাগে গত একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩১৩ জনের। যা আগের দিনের তুলানা বেশি।
গত একদিনের পরিসেংখ্যান থেকে দেখা যায় আগের দিনের তুলনায় এই বিভাগে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। বৃহস্পতিবার বিভাগে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছিল ২৯৭ জনের।
শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত একদিনে বিভাগের মধ্যে সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত একদিনে ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে শিউলি (৩৮) নাম এক নারীর মৃত্যু হয়েছে।
একদিনে খুলনায় ৫৭৮ টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ।
গত একদিনে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া খুলনায় ৬৭ জন, বাগেরহাটে ৭ জন, সাতক্ষীরায় ৯ জন, যশোরে ৩৮ জন, নড়াইলে ১৭ জন, মাগুরায় ১৫ জন, ঝিনাইদহে ২৩ জন, চুয়াডাঙ্গায় ৯ জন ও মেহেরপুরে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।


