IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে আগুনে তিন ঘর ভস্মীভূত, ৭ লাখ টাকার ক্ষতি

রাণীনগরে আগুনে তিন ঘর ভস্মীভূত, ৭ লাখ টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে এল,পি,জি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বিভিন্ন আসবাবপত্র, মালামাল ও মাটির দু’তলা টিনের বাড়ীর তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে অতিরিক্ত পানি ঢালার কারনে মাটির দেয়াল ভেঙ্গে পরে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামে।

বাড়ীর মালিক ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান জানান, বিকেলে রান্না ঘরে এল.পি.জি গ্যাসের সিলিন্ডার স্থাপন করে চুলা জ্বালানোর সাথে সাথে সিলিন্ডারের গ্যাস পাইপের গোড়া থেকে আগুন ধরে ওঠে। পাইপে যে লিক ছিল তা বুঝতে পারিনি। এক পর্যায়ে সমস্ত বাড়ীতে আগুন ছড়িয়ে পরে। গ্রামের লোকজন এসে আগুন নিভানোর প্রাণপন চেষ্টা করলেও ততক্ষণে সাইদুর ও তার ভাই শরিফুল ইসলাম ও মা শহিদা বেওয়ার তিনটি ঘর পুরে ভস্মীভূত হয়ে যায়। আগুনে তিনটি ঘরের ধান, চাল, টিভি, ফ্রিজ, নগদ টাকা, কাপড় ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া আগুন নেভাতে অতিরিক্ত পানি ঢালার কারনে দু’তলা মাটির দেয়ালও সম্পন্ন ভেঙ্গে পরে গেছে।

তিনি বলেন, বাড়ীর লোকজন গোসল করে যে কাপড় পরবে এমন পরিস্থিতিও নেই। অগ্নিকাÐে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

রাণীনগর ফায়ার সার্ভিসের লিডার আর.এ শামিম বলেন, খবর পেয়ে আমরা ষ্টেশন থেকে দ্রæত রওনা হই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই জানতে পারি আগুন নিভানো হয়েছে। ফলে রাস্তা থেকে ফিরে এসেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31