IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> নগর-গ্রাম >> জোর করে নয়, গ্রাহক চাইলেই স্মার্ট মিটার স্থাপন

জোর করে নয়, গ্রাহক চাইলেই স্মার্ট মিটার স্থাপন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : গণশুনানি আয়োজনের পর গ্রাহক চাইলেই স্থাপন করা যাবে স্মার্ট প্রিপেইড মিটার। জোরপূর্বক সংযোগ দেয়া যাবে না স্মার্ট মিটারের। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকো’র সাথে মতবিনিময় সভায় এমন দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি। আর এই দাবি মেনে নিয়েছে নেসকো’র প্রতিনিধিদল। নেসকোর চলমান স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের বিষয়ে সোমবার (৩১ আগষ্ট) দুপুরে জেলা শহরের টাউন ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাগরিক কমিটি সদস্যরা বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে সুবিধার থেকে প্রিপেইড মিটারে অসুবিধা বেশি। চাঁপাইনবাবগঞ্জসহ এই অঞ্চলের মানুষ বেশিরভাগই অশিক্ষিত। তারা স্মার্ট মিটারের ব্যবহার জানে না, বুঝে না। এমনকি এনিয়ে অতিরিক্ত খরচের অভিযোগ রয়েছে। খেটে খাওয়া দিননজুর, অসহায়, দরিদ্র পরিবারের জন্য মিটারে অগ্রিম টাকা দেয়া কঠিন কাজ। এমনকি এটি বেশিরভাগ মানুষেরই নৈতিবাচক ধারণা রয়েছে।

নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন জায়গায় মিটার স্থাপন কাজ চলমান রেখেছে। এসময় বাড়িতে গিয়ে তারা জোর করে স্থাপন করছে এবং এখন না করলে পরে ১২ হাজার টাকা লাগবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া স্মার্ট মিটার স্থাপন সম্পূর্ণ ফ্রি হলে প্রত্যেক মাসে অনিদিষ্ট সময়ের জন্য ৪০ টাকা করে ভাড়া দিতে হবে। তাই ভাড়া বাতিল করতে হবে। এছাড়াও সেবার মান বাড়াতে হবে। তার আগে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না। শিল্প কারখানা ও বেশি বিদুৎ ব্যবহারকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আগে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের দাবি জানান তারা।

নেসকোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, ৫ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের পরিচালক মাহবুবুল হক চৌধুরী।

সভায় তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল গ্রাহকদের স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় নিয়ে আসতে হবে। এলক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে গণশুনানি করা হবে। এসময় জনগণের মনের মধ্যে প্রিপেইড মিটার নিয়ে যেসব ভুল ধারনা রয়েছে, তার সঠিক ব্যাখ্যা দিয়ে সঠিক বিষয়গুলো তুলে ধরা হবে।

নির্বাহী প্রকৌশলী মাহবুবল হক চৌধুরী বলেন, সরকার বিদ্যুৎ চুরি ঠেকাতে এমন একটি উদ্যোগ নিয়েছেন। ২০২২ সালের শেষ সপ্তাহের মধ্যে স্মার্ট প্রি-পেমেন্ট বৈদ্যুতিক মিটার গুলো স্থাপন করতে হবে। মিটার বসালে আপনারা সুফল পাবেন।ডিজিটাল মিটরের চেয়ে কম হলে বিদ্যুৎ খরচ হবে। আমরা যেসব বাড়িতে স্মার্ট মিটার বসিয়েছি, ওই বাড়ির মালিকের সম্মতি নিয়েই মিটার বসিয়েছি। মিটার বসাতে কোন টাকা লাগবেনা। যদি কোন কর্মচারি মিটার বসাতে গিয়ে টাকা চাই, তাহলে আপনারা অভিযোগ দিবেন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। কার্ডে সর্বনিম্ন ১০০ টাকা লোড করেতে পারবেন। তাছাড়া আপনাদের যখন খুশি তখন টাকা লোড করতে পারবেন। যদি রাতে কার্ডের টাকা শেষ হয়ে যায়, তাহলে বিদ্যুৎ বন্ধ হবেনা। পরের দিন বেলা ১১ টা পর্যন্ত সুযোগ করে দেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ নেসকো-১ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম, নেসকো-২ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ বাদশা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, নাগরিক কমিটির সদস্য লেলিন প্রমানিক, আব্দুল মজিদ, শামসুল ইসলাম টুকু, বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেনসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31