IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৪ শিশুকে বাড়িতে পৌঁছে দিলো প্রশাসন

৪ শিশুকে বাড়িতে পৌঁছে দিলো প্রশাসন

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশু আসামিকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।

হাইকোর্টের আদেশের পর শুক্রবার সকালে মাইক্রবাসে করে তাদের বাকেরগঞ্জ রুনশী গ্রামে পৌঁছে দেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শিশুদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

ওই ৪ শিশুকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেন। এরপর রাত ৯টার দিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে রাতের মধ্যেই তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

যশোরের জেলা প্রশাসককে (ডিসি) শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। একইসঙ্গে বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন হাইকোর্ট।

আগামী রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই চার শিশুকে তাদের অভিভাবকসহ একই তারিখে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। ধর্ষণে অভিযুক্ত শিশুদের বয়স ১০ থেকে ১১ বছর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930