IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন ব্যক্তি সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক মহিলা জেলার মধ্যেই অবস্থান করছিলেন এবং জেলার বাইরে বা ঢাকা যাওয়া-আসার সাথে তার কোন সম্পর্ক ছিল না। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় সিভিল সার্জন বলেন, সারাদেশে এখন পর্যন্ত ৮ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশের অন্যান্য জেলার তুলনায় ডেঙ্গু আক্রান্তের হার চাঁপাইনবাবগঞ্জে অনেক কম। তবে এখনই এবিষয়ে সর্তক থাকতে হবে, তা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে খুব বেশি সময় লাগবে না। সম্মিলিতভাবে সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে কাজ করতে হবে। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত আসাদের প্রতি আলাদাভাবে গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে অংশ নেয় বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের ১৫০ জন স্বেচ্ছাসেবক। উদ্বোধন শেষে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবকরা। বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের সমন্বায়ক ওয়ালিদ হাসান বলেন, বিশেষ এই কর্মসূচিতে জেলার বিভিন্ন রাস্তাঘাট, বাড়ির আশেপাশের সকল জায়গা পরিষ্কার করা হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তি হয় জঙ্গল, জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসায়। তাই এসব জায়গা পরিষ্কারে গুরুত্ব দিয়ে বিশেষ এই কর্মসূচিতে বিডি ক্লিন কাজ করছে। এছাড়াও জেলাজুড়ে মাসে একটা করে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে যেমন ব্যক্তির রুচিবোধ সম্পর্কে ধারণা করা যায়, তেমনি সুস্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যান্ত প্রয়োজনীয়। জেলায় এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ জন হলেও, তা ১৩০০ জন হতে বেশি সময় লাগবে না। তাই এবিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এসময় আরও উপস্থিত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমসহ বিডি ক্লিনের ১৫০ জনস্বেচ্ছাসেবক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31