IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
Home >> নগর-গ্রাম >> পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীতে বাস মালিক ও অটোরিকশাচালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধার এ ঘোষণার পরপরই জেলার অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা ও কুয়াকাটায় আসা পর্যটকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বসাক বাজার এলাকায় বাস মালিক সমিতির চেকপোস্টে অটোরিকশা ও অটোবাইক শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ বেলা ১১টায় মানববন্ধন করেন চালকরা। মানববন্ধনের খবর পেয়ে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও অটোরিকশা বন্ধ ও সরকারি নিয়মানুযায়ী বিআরটিসি বাস চলাচলের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এতে চরম বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

যাত্রী কামাল হোসেন বলেন, আমি বরিশাল থেকে এসেছি, খেপুপাড়া যাবো। পটুয়াখালী এসে আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছে। অনেক দূরের পথ এখন আমি কীভাবে যাবো?

পর্যটক সায়েম রহমান বলেন, আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। শুক্র ও শনিবার দুইদিনের ছুটি, তাই কুয়াকাটা যাচ্ছিলাম। দুপুরে বরিশাল থেকে বাসে উঠেছি পটুয়াখালী এসে নামিয়ে দিয়েছে। এখন কোনোদিকে যাওয়ার ব্যবস্থা নেই।

এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বিকালে জেলা প্রশাসকের দরবার হলে আমাদের বসার কথা রয়েছে। সেখানে আমাদের দাবি মানা না হলে বাস চলাচল বন্ধ থাকবে।

পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, আমাদের প্রতিনিধি ও পুলিশ সুপারের প্রতিনিধি বাস মালিক ও অটোরিকশাচালকদের নিয়ে বসে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31