IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : উৎসবমুখর পরিবেশে নওগাঁর মহাদেবপুরে আদিবাসী উড়াও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ডাকবাংলো মাঠে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ আশেপাশের কয়েক জেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করে।

এ উপলক্ষে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, মানবাধিকার কর্মী অনিক আসাদ, পিদিম এর প্রকল্প ব্যবস্থাপক ইশরাত জাহান বিজু, জাতীয় আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ। এর আগে সোমবার রাতে বকাপুর আদিবাসী পল্লীতে ডাল পূজার মাধ্যমে এ কারাম উৎসবের সূচনা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় উড়াও সম্প্রদায়ের মানুষেরা খেল কদমের ডাল দিয়ে পূজা-অর্চনা করেন। করমা বা খেল কদমের ডাল দিয়ে পূজা করা হয় বলে এ উৎসব কারাম উৎসব হিসেবে পরিচিত বলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন জানান। ডাকবাংলো মাঠের নাচগান শেষে বিজয়ী সাংস্কৃতিক দলের মঝে উপহার হিসেবে এলইডি টেলিভিশন প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31