ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় নন্দীগ্রাম দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ফিল্লু, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, গোলাম হোসেন, আবুল কালাম আজাদ।
১নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন বুলু, ২নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এলার, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম, ৩নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ-আল হেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ৪নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ মাসুদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ৫নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক হাশেম আলী।
উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবুবক্কর সিদ্দিকী, সদস্য সচিব আব্দুল সালাম, পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সিয়ামুল হক রাব্বি, ছাত্রদলনেতা জুয়েল রানা, তারেক রহমান, পলিন ও নূরনবী প্রমুখ।


