ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনার বলেশ্বর ও বিষঘালী নদীর মোহনার লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ট্রলারে মাছের ককসিটের ভিতরে রাখা বরফ থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা নৌকা চরে ভিড়িয়ে গহীন বনে পালিয়ে যায়।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার বলেন, ‘কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গভীর জঙ্গলে পালিয়ে গেছে। উদ্ধারকৃত অস্ত্র পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে।’
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news