IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পেঁয়াজের পর আলু ও চালে কারসাজি

পেঁয়াজের পর আলু ও চালে কারসাজি

ধূমকেতু নিউজ ডেস্ক : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে আগুন জ্বলছে নিত্যপণ্যের বাজারে। পেঁয়াজের পর এবার সিন্ডিকেটের নজর পড়েছে চাল ও আলুর দিকে। রাতারাতি বাড়ানো হচ্ছে দাম। এক সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে ১০-১৫ টাকা বাড়িয়ে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ৩০ টাকা বেশি।

এছাড়া অতি মুনাফালোভী মিলারদের কারসাজিতে ঢাকায় প্রতি বস্তা চালে (৫০ কেজি) ২৫০ ও চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকার পরও আমদানিকারকদের কারসাজিতে প্রতিকেজি পেঁয়াজ সর্বোচ্চ ১০০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে আকাশচুম্বী সব ধরনের সবজির দাম। এছাড়া ডিম, ভোজ্যতেল ও আদাসহ মসলা জাতীয় পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দরে। সব মিলিয়ে বাজারে পণ্য কিনতে ভোক্তার নাভিশ্বাস বাড়ছে।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, মাসের ব্যবধানে প্রতিকেজি আলু ২০ শতাংশ, চাল সর্বোচ্চ ৫ দশমিক ৫৬ শতাংশ, প্রতি লিটার ভোজ্যতেলে সর্বোচ্চ ১৬ দশমিক ৭৮ শতাংশ দাম বেড়েছে। পেঁয়াজ ৭৮ দশমিক ২২ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মাসের ব্যবধানে প্রতিকেজি আদার দাম বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ। শুকনা মরিচে প্রতিকেজিতে দাম বেড়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ। প্রতি হালি (৪ পিস) ফার্মের ডিম মাসের ব্যবধানে দাম বেড়েছে ৪ দশমিক ১৭ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্যের অস্বাভাবিক এই দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। বাজার তদারকির অভাবে অসাধুরা কারসাজিতে মেতে উঠেছে। বিভিন্ন সময়ে ওই চক্রের সদস্যদের চিহ্নিত করা হলেও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়নি। ফলে নানা ইস্যুতে বছরে কয়েকবার নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করে তোলে। আর সাধারণ মানুষকে জিম্মি করে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজার ও নয়াবাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা, যা এক মাস আগে বিক্রি হয়েছে ৪০ টাকা। গত বছর একই সময়ে মূল্য ছিল ২০ টাকা। দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের বিক্রেতা মো. লিয়াকদ আলী বলেন, বাজারে আলুর কোনো সংকট নেই। ক্রেতারা যে পরিমাণে কিনতে চাচ্ছে সে পরিমাণে বিক্রি করতে পারছি। তবে দেশের যে সব স্থানে হিমাগার আছে সেখানে আলু সংকট জানিয়ে বাড়তি টাকায় বিক্রি করছে। যে কারণে পাইকাররা বেশি দরে আলু এনে বেশি দরে বিক্রি করছে। ফলে আমাদের মতো খুচরা বিক্রেতাদের বেশি দরে আলু আনতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্য মোস্তফা সোহরাব বলেন, অক্টোবরের দিকে কৃষকরা যে আগাম আলুর চাষ করেন, তা এবার বন্যার কারণে করতে পারেননি। ফলে আগামী ডিসেম্বরে নতুন আগাম আলু আসবে না। আর হিমাগারে যে পরিমাণ আলু আছে তা শেষের দিকে। যে কারণে চাহিদার তুলনায় জোগান পর্যাপ্ত নয়। তাই দাম বেড়েছে। এখানে সিন্ডিকেটের কোনো কারণ নেই।

রাজধানীর খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন কোম্পানিভেদে সর্বোচ্চ ৫২০ টাকায় বিক্রি হয়েছে, যা সাত দিন আগে সর্বোচ্চ ৫১৫ টাকায় বিক্রি হয়। প্রতি লিটার পাম অয়েল (সুপার) বিক্রি হয়েছে ৯০ টাকা, যা এক মাস আগে বিক্রি হয়েছে ৭০ টাকা। প্রতিকেজি আমদানি করা আদা বিক্রি হয়েছে ২৮০ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ১৬০ টাকা। দেশি আদা প্রতিকেজি বিক্রি হয়েছে ১৬০ টাকা, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা। এছাড়া খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকা, যা সাত দিন আগে ছিল ৮৫-৯০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা, যা সাত দিন আগে ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছে।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল বলেন, বাজারে অধিদফতরের একাধিক টিম তদারকি করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমও কাজ করছে। মনিটরিং জোরদার করা হয়েছে। আশা করি অচিরেই পণ্যের দাম কমে আসবে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, মিল মালিকদের কারসাজিতে চট্টগ্রামেও বাড়ছে সব ধরনের চালের দাম। ধানের সংকট দেখিয়ে বিভিন্ন ধরনের চাল প্রতি বস্তায় ১০০ টাকা থেকে ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। নগরীর পাইকারি বাজার পাহাড়তলী, চাক্তাই ঘুরে জানা গেছে, প্রতি বস্তা (৫০ কেজি) মোটা চালের মধ্যে ইরি ১০০ টাকা বেড়ে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। আটাশ প্রতি বস্তায় ১২০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৪০০ টাকা। এছাড়া প্রতি বস্তা স্বর্ণা ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৩৫০ টাকা। নাজিরশাল বস্তায় ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭০০ টাকা। দিনাজপুরী পাইজাম সিদ্ধ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৩০০ টাকায়। মোটা সিদ্ধ চাল বস্তায় ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৪০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক চাক্তাই-খাতুনগঞ্জের এক চাল বিক্রেতা বলেন, নতুন ধান আসার আগে কিছু মিল মালিক ও ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়ে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে পাহাড়তলী বাজারের পাইকারি চাল ব্যবসায়ী গোলাম হোসেন মিলারদের উদ্ধৃতি দিয়ে বলেন, মণপ্রতি ধানের দাম ৯০০ টাকা থেকে বেড়ে সাড়ে ১২শ’ টাকা হয়ে গেছে। এ কারণে চালের দাম বাড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930