IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাপুঠিয়ায় লাইসেন্স ছাড়াই অধিক দামে সার বিক্রি, ৮ বস্তা জব্দরাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিতকুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহারচাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত‘যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চুয়াডাঙ্গায় ১৭ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় ১৭ জনের করোনা শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে।

 

নতুন ১৮ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৮০ জন। আর প্রাণহানি ঘটেছে ২৫ জনের। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন  কার্যালয় এ তথ্য জানিয়েছে।

 

জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের  করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গায় ৭, দামুড়হুদায় ৭ ও জীবননগর উপজেলায় ৩ জন। তারা হোম ও  প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

 

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ৫৭২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ১৯৪ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে ১২জনের। 

 

আলমডাঙ্গায় আক্রান্ত ২৩১ জনের মধ্যে সুস্থ ১৭২ জন। মারা গেছে ৭জন। দামুড়হুায় ১৯৩ জন আক্রান্তে ইতিমধ্যেই ১৫১ জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ৫ জন। জীবননগর উপজেলায় করোনার শিকার ১১২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন ও মারা গেছে ১জন। 

 

গত ১৯ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালিফেরত এক যুবক।

 

তবে নমুনা প্রদানের ৩দিন পরে রিপোর্ট আসায় আক্রান্ত অনেকে অবাধে ঘুরে বেড়িয়েছেন। ফলে করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দ্বায় নিচ্ছেন না কেউই। ফলে সচেতন মহলের মাঝে মারাত্মক ক্ষোভ দেখা দিয়েছে।

 

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031