IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কোরআন অবমাননা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৩

কোরআন অবমাননা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৩

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে এ ভিডিও ধারণ ও ভাইরাল করেছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যে সব এলাকায় ঘটনা হয়েছে প্রত্যকটি ঘটনার আলোকে মামলা হবে।

বৃহস্পতিবার বেলা ১২টায় কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপ ও ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সংবাদিকদের উদ্দেশ্য এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা৷

ডিআইজি আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনার পরই দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখলে বুঝা যায় একটা স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। আর বিশেষভাবে ঘটনাস্থল থেকে যে লোক ভিডিও করে ছড়িয়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফয়েজ উদ্দীন।

এছাড়াও বুধবারের ঘটনায় আজ (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।

আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের স্বীয় ধর্ম পালন করছিলো। হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশ বিরোধী কোন একটি নির্দিষ্ট পক্ষ পবিত্র কোরান কে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশকে পিছিয়ে দিচ্ছে। আমরা ঢাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের টিম এসেছি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসেছেন। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে আরও আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা.সেলিম মাহমুদ ও অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আশা খান এমপি।

এর আগে বেলা পৌনে ১১টায় কুমিল্লা সার্কিট হাউজে প্রবেশ করেন আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31