IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাটোরে করোনা উপসর্গে এনজিওকর্মীর মৃত্যু

নাটোরে করোনা উপসর্গে এনজিওকর্মীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনায় কর্মরত আওয়াল তালুকদার (৪৫) নামে নাটোরের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার রাতে তিনি পাবনায় মারা যান এবং বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে তাকে নাটোর শহরের বড়গাছা কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত আওয়াল তালুকদার নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরিয়া ইউনিয়নের সাধনগর গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে।

 

মৃতের মামাতো ভাই নলডাঙ্গা এলাকার গণমাধ্যমকর্মী রানা আহমেদ করোনায় আক্রান্ত হয়ে আওয়াল তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সে গত তিন দিন ধরে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি পাবনার একটি এনজিওতে চাকরি করার সুবাদে সেখানে ভাড়া বাসাতেই চিকিৎসারত ছিলেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ  ও সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমকে অবহিত করে রাষ্ট্রীয়ভাবে নাটোরে দাফনের আবেদন জানানো হয়। তাদের ব্যবস্থাপনায় রাতেই মৃতের লাশ নাটোর শহরের বড়গাছা এলাকায় তার বাসভবনে আনা হয়। বৃহস্পতিবার সকালে বড়গাছা কবরস্থানে (বুড়াপীর দরগা এলাকায়) রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দাফন করা হয়।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, মৃতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পাবনার প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় মৃতের  লাশ দাফনের জন্য বুধবার রাতেই মৃতের নিজ বাসভবন শহরের বড়গাছা এলাকায় আনা হয়।

 

এর আগে পাবনার স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ও স্বাস্থবিধি অনুসারে তার দাফন সম্পন্ন করা হয়। এসময় সদর সহকারী কমিশনার (ভূমি) আবু হাসানসহ মৃতের স্বজনদের অনেকেই উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031