IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> চোর সন্দেহে যুবককে পেটালো চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান

চোর সন্দেহে যুবককে পেটালো চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সাইকেল চোর সন্দেহে বাজার থেকে এক যুবককে তুলে এনে বেধড়ক মারধর করেছেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ রানা টিপু ।

গত রোববার (১৭ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদে একটি ঘরে তাকে মারধর করেন চেয়ারম্যান।মারধরের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী যুবক সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের বিলকান্দি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৮)।

ভুক্তভোগী যুবক জানান, রোববার বিকেলে চরবাগডাঙ্গা বাজরে গেছিলাম ব্যক্তিগত কাজে। পথ চলতে গিয়ে ধাক্কা লেগে, একটি সাইকেল পড়ে যায়। সাইকেলটি তুলতে গেলে চোর সন্দেহে মারধর শুরু করে স্থানীয়রা। পরে স্থানীয়রা আমায় টিপু চেয়্যারমানের সহযোগী জুয়েলের হাতে তুলে দেয়। সে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

তিনি আরও জানান, টিপু চেয়ারম্যান আমার কোন কথা না শুনেই, আমার পা আর গলায় গামছা পেঁচিয়ে দেয়। আর লাঠি দিয়ে আমাকে মারধর করে। এ সময় তার সহোযোগী নুরুল, বাবলু, ভুলু এরা তিন জন চেয়ারম্যানকে উদ্ধুদ্ধ করেন। বিনাদোষে আমাকে মেরেছে। হাতে, কবজিতে সব জায়গায় মেরেছে। আমি তার সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগীর ভাই সেরাজুল জানান, আমার ভাই শহিদুলকে পশুর মতোন মেরেছে। এক চেয়ারম্যান জন প্রতিনিধি হয়ে, জনগণের সাথে এরকম আচারণ মেনে নেয়ার মতো নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের বাসিন্দা জানান, এর আগেও চোর সন্দেহে কয়েক জনকে পরিষদে তুলে নিয়ে, নির্যাতনের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।তিনি এলাকাতে একটি কিশোর গ্যাং দেখভাল করেন। তার অত্যাচারের অতিষ্ঠে এলাকার লোক মুখ খুলতে ভয় পান।

চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী জানান, চোর সন্দেহে যুবককে বেধড়ক পেটানোর ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নিজের হাতে আইন তুলে নিয়ে কোন ব্যক্তিকে নির্যাতন করা ঠিক না। এটা শাস্তিযোগ্য অপরাধ।

অভিযুক্ত চেয়ারম্যান টিপু জানান, জনগণের মাঝ থেকে তাদের বুঝ দেয়ার জন্য আমি তাকে নিয়ে আসি। আমি কি তাকে দুইটা বাড়ি মারতে পারি না? এটা কি আমার অধিকার নাই? আমি তাকে শাষন করেছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31