ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর সদর উপজেলার ৩ হাজার ৭০০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদনি করা হয়েছে। রবি মৌসুমের সাতটি শস্য আবাদে এই কৃষি প্রণোদনা প্রদান করা হয়।
সোমবার দুপুর বারোটা উপজেলা পরিষদ চত্ত্বরে, মসুর খেসারি ও সরিষা বীজ এবং রাসায়নিক সার বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফরোজা খাতুন।
অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি।
উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম জানান, নাটোর পৌরসভা এবং উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৩ হাজার ৭০০ জন নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মুগ, মসুর ও খেসারী ডাল বীজ এবং রাসায়নিক সার পর্যায়ক্রমে প্রদান করা হচ্ছে।


