IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> দিনাজপুরে গরুর লাথিতে গৃহবধূর মৃত্যু

দিনাজপুরে গরুর লাথিতে গৃহবধূর মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘর হতে মোছা. আয়শা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পাশে গরুর দুধ দোয়ানোর বালতি ও তেলের বাঁটি পড়ে ছিল। গোয়াল ঘরে গরুর লাথিতে মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের লোকজন।

মোছা. আয়শা খাতুন উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. সিদ্দিক হোসেনের স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘর হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আয়শা খাতুনের চাচা মো. মোজাহার হোসেন জানান, আয়শা খাতুনের স্বামী মো. সিদ্দিক হোসেন একমাত্র ছেলেকে নিয়ে গত ১ নভেম্বর হতে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে একাই থাকার কারণে স্বজনরা খোঁজখবর নিতে মঙ্গলবার বিকালে আয়শা খাতুনের মোবাইলে ফোন দেন। কিন্তু ফোন রিসিভ না হওয়ায় বিষয়টি আয়শা খাতুনের ছোটভাই মনিরুল ইসলামকে স্বজনরা জানান।

তিনি জানান, বোনের বাড়ি তাদের বাড়ির পাশে হওয়ায় তিনি তাৎক্ষণিক গিয়ে দেখেন মূল দরজা বন্ধ। পরে তিনি প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে গোয়াল ঘরে আয়শা খাতুনকে পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের লোকজন উদ্ধার করে আনুমানিক রাত সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মনোয়ারুল ইসলাম জানান, রাত ৭টা ২০ মিনিটে আয়শা খাতুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে আমাদের ধারণা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রায় ৩ ঘণ্টা পূর্বে তার মৃত্যু হয়েছে।

সুজালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যা মোছা. মুক্তা জানান, ঘটনাস্থলে গরুর দুধ দোয়ানোর জন্য বালতি এবং তেলের বাঁটি পড়ে ছিল। এসব দেখে মনে হয়েছে দুধ দোয়ানোর সময় গরুর লাথিতে তার মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31