ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাসষ্ট্যান্ড মাতাজী রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবু আনসারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক প্রভাত কুমার ব্যানার্জী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমূখ।


