IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> হুমকির মুখে দেশের ফসলী মাটির স্বাস্থ্য

হুমকির মুখে দেশের ফসলী মাটির স্বাস্থ্য

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সারাবিশ্বের মধ্যে মাথাপিছু কৃষি জমির পরিমাণ সবচেয়ে কম বাংলাদেশে। বিশ্বের অনেক দেশে ফসলী জমির পরিমাণ কম হলেও তারা উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে জমি চাষাবাদ করে থাকে। যেসব প্রযুক্তির ব্যবহার আমাদের নেই।

অন্যদিকে, প্রত্যেক ৬-৮ বছরে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে ১ কোটি করে। এতে প্রতিনিয়ত ফসলী জমির পরিমাণ কমছে। ফলে দিনদিন ফসলী জমির পরিমাণ কমে খাদ্য উৎপাদনে প্রভাব পড়ছে। এদিকে মারাত্বক ক্ষতির মুখে রয়েছে ফসলী মাটির স্বাস্থ্য। এই সমস্যা থেকে উত্তরণ পেতে প্রয়োজন কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও জৈব সারের ব্যবহার বাড়ানো।

উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা বা ইউনিয়ন সহায়িকা ব্যবহার করে বরেন্দ্র অঞ্চলের অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এএসএমএসসিপি শীর্ষক কর্মসূচির অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।

৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ বলেন, বাংলাদেশের যেকোন মাটিতে শুধুমাত্র বীজ ফেলে দিলেই ফসল হয়। কিন্তু অনেক দেশেই এমন অনুকুল পরিবেশ নেই। তাই তারা নানা প্রতিকূলতার মধ্যেই জমি চাষাবাদ করে থাকে। অথচ আমরা এমন মাটি পেয়েও এর সঠিক ব্যবহার করি না। যেমন- একটি খেজুর গাছে কেউ কোনদিন সার বা পরিচর্যা করা তো দূরের কথা, পানি পর্যন্ত দেয় না। অথচ প্রত্যেক বছর শীতে বিপুল পরিমাণ খেজুর রস আহরণ করে থাকি। ঠিক তেমনি এমন মাটি পেয়েও আমরা সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারিনা।

তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের জমিতে আগে পানির অভাবের কারণে ফসল ফলানো যেত না৷ কিন্তু সরকারের নানাবিধ পরিকল্পনা গ্রহনের মাধ্যমে পরিস্থিতি বদলেছে। এর প্রভাবে এখন বরেন্দ্র অঞ্চলের জমির দাম বেড়েছে। কারণ এখন বরেন্দ্র অঞ্চলের জমিতে বিভিন্ন ফলের চাষাবাদ করা যায়। তবে এসব জমিতে অধিক হারে জৈব সার ব্যবহার করতে হবে। মাটির গুণাগুণ বৃদ্ধি ছাড়াও শস্য নির্বাচনেও গুরুত্ব দিতে হবে। বরেন্দ্র অঞ্চলের জমিতে কম পানিতে হয়ে যায় এমন ফসল চাষাবাদ করতে হবে। এক্ষেত্রে তুলা চাষের পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফিল্ড সার্ভিসেস বিভাগের পরিচালক কামরুজ্জামান বলেন, দেশের ফসলী মাটির স্বাস্থ্য মারাত্মক ক্ষতির মুখে রয়েছে। মাটির গুণাগুণ বৃদ্ধি ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে মাটিতে অধিক হারে জৈব সারের ব্যবহার করতে হবে। দেশের সব মাটির পিএইচ কম। কিন্তু বরেন্দ্র অঞ্চলের মাটির খারীয়। এই মাটিতে বেশি করে চুনের ব্যবহার করতে হবে। এতে ফসল উৎপাদন বাড়বে। বিজ্ঞানভিক্তিক কৃষি পদ্ধতি চালুর মাধ্যমে সকল মাটির স্বাস্থ্য নিয়ে সকল হুমকি থেকে রক্ষা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রদান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা বা ইউনিয়ন সহায়িকা ব্যবহার করে বরেন্দ্র অঞ্চলের অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ে প্রেজেন্টেশন দেন। প্রশিক্ষণে বরেন্দ্র অঞ্চলের ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, পাবনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রদান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল ইসলাম ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মৃত্তিকা বিজ্ঞানী মেহেদী হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31