IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> শ্রীমঙ্গলে এক ইউনিয়নে নৌকা আরেকটিতে ধানের শীষের বিজয়

শ্রীমঙ্গলে এক ইউনিয়নে নৌকা আরেকটিতে ধানের শীষের বিজয়

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ভূনবীর ও মির্জাপুর দুটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে একটিতে আওয়ামী লীগ এবং অন্যটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই ইউনিয়নের ১৯ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রশিদ নৌকা প্রতীকে ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমেদ অটোরিকশা প্রতীকে ৩ হাজার ১৫৪ ভোট পান।

অন্যদিকে মির্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়াই করে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. সুফি মিয়া।

তিনি আওয়ামী লীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবকে ৪৯৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিজয়ী সুফি মিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৯৬১ এবং নিকটতম আওয়ামী লীগ প্রার্থী অপূর্ব চন্দ্র দেবের প্রাপ্ত ভোট সংখ্যা ৬ হাজার ৪৬৬। রাত ৮টার দিকে উপজেলা রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে মির্জাপুর ইউনিয়নে ৬৬.১০ ও ভূনবীর ইউনিয়নে ৫৮.৮৪ ভাগ ভোট পড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news