IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শহর ও গ্রামাঞ্চলে মাদক কারবারীদের নতুন কৌশল

শহর ও গ্রামাঞ্চলে মাদক কারবারীদের নতুন কৌশল

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : আইনপ্রয়োগকারি সংস্থার ঢিলে মিলে নজরদারীর কারনে আসন্ন শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি, সান্তাহার পৌর এলাকাসহ গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য। একশ্রেনীর নতুন মুখের মাদক ব্যবসায়ী বিশেষ দিনে অধিক লাভের আশায় বিক্রি ও সেবনের জন্য মদ গাঁজা হেরোইন ফেনসিডিল ইয়াবা নেশার এ্যাম্পলসহ বেশ কয়েক প্রকার নেশার সামগ্রী মজুত করতে শুরু করেছে। তবে কতিপয় চিহিৃত মাদক ব্যবসায়ী হাজতে আটক থাকলেও তাদের সহযোগীরা এসব মাদক ছড়িয়ে দিচ্ছে নতুন কৌশলে।

সূত্র জানায়, মাদক কারবারিরা হিলি, পাঁচবিবি, চাপাইনবাবগঞ্জসহ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূলে কিনে ট্রেন কিংবা বাসযোগে সান্তাহার নিয়ে আসে। সেখানে মজুত রেখে কিছু অংশ সান্তাহার পৌরসভা এলাকা, নওগাঁ শহরে ও আদমদীঘি সদর, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর, কুন্দগ্রাম, নসরতপুর, মুরইল, ছাতনী-ঢেকড়াসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত নতুন মুখের মাদক কারবারি বিক্রেতাদের নিকট সরবরাহ শুরু করেছে। এতে গ্রামাঞ্চলে মাদক সেবনকারি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে যুব সমাজ।

কয়েকজন নতুন মাদক ব্যবসায়ী জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী জেলহাজতে থাকলেও তাদের সহযোগীদের সহযোগীতায় তাদের নতুন কৌশলে মাদক বহনে তেমন বেগ পেতে হয়না। এই মাদক ব্যবসার সাথে পুরুষের পাশাপাশি নারীরাও জড়িয়ে রয়েছে বলে তারা জানায়।

এদিকে আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে সান্তাহার পৌর এলাকাসহ গ্রামাঞ্চলে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আইনপ্রয়োগকারি সংস্থা মাঝে মধ্যে কিছু মাদক কারবরিদের আটক করলেও তাদেরর সেবনকারি হিসাবে আদালতে প্রেরণ করার ঘটনাও ঘটছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ও সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রনে ব্যাপক তৎপরতা রয়েছে। মাদকের সাথে কোন আপোষ নেই বলে তারা দাবী করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news