ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে জাল জালিয়াতির মাধ্যেমে সেনাবাহিনীতে ভূয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সকাল ১০টায় প্রেসব্রিফিং এর মাধ্যেমে সাংবাদিকদের এমন তথ্য জানান নাটোর কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন।
সকালে নাটোর র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং এ আরো জানান, প্রতারক মনিরুল সেনাবাহিনির সিএমএইচ ঢাকায় করনীক পদের পরিচয় ব্যবহার করত। এ সুবাধে সে সাতক্ষিরার সাহিন ও ঠাকুরগায়ের নাসিমকে ভূযা নিয়োগ পত্র দিয়ে সেনাবাহিনিতে চাকুরির কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে প্রার্থীরা নিয়োগ পত্রের যোগাযোগের ঠিকানায় যাওয়ার পরে তা সঠিক নয় জানা যায়। পরে তারা ২৫ নভেম্বর নাটোর ক্যাম্পে হাজির হয়ে অভিযোগ দিলে মনিরুলকে তার নিজ বাসা বাগাতিপাড়া থেকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে পেনডাইভ, ভূয়া নিয়োগপত্র, নগদ অর্থ সহ জালিয়াতি কাজে ব্যবহত মালামাল জব্দ করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃত আসামি মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


