IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-মাদক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা, শিয়ালমারা ও চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেছে।

শুক্রবার রাতে পৃথক সময়ে চৌকা বিওপির বৌ বাজার, শিয়ালমারা বিওপির নতুন কবরস্থান এলাকা ও চকপাড়া বিওপি নলডুবি এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। আজ শনিবার সকালে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল শুক্রবার রাত প্রায় সোয়া ১০টার দিকে চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌ বাজার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন উদ্ধার করে।

অপরদিকে, শিয়ালমারা বিওপির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল রাত ১১টায় সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের নতুন কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে হয়। এছাড়া, চকপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়ার নেতৃত্বে টহল দল রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি হতে পরিত্যক্ত অবস্থায় ৪’শ পিস ইয়াবা উদ্ধার করে।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31