IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সান্তাহারে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ট্রেন

সান্তাহারে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ট্রেন

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহারে শুক্রবার ২৩ অক্টোবর রেলওয়ের মেইন লাইনের জোড়ার পাতি ভেঙ্গে গিয়ে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকালে পথচারি এক কিশোর ঘটনাটি দেখতে পেয়ে লাল নিশানা দিয়ে রাখায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা মিলে।

জানা গেছে, এদিন বিকাল ৪ টার দিকে সান্তাহারের কেনলাপাড়া গ্রামের সামনে রেলওয়ের মেইন লাইন দিয়ে হেটে যাবার সময় ওই গ্রামের আলম হোসেনের ছেলে নাইম (১৭) নামের এক কিশোর রেললাইনের পশ্চিম পাশের জোড়ার পাতি ভাঙ্গা দেখতে পায়। সে তাৎক্ষণিক ভাবে লাল রংয়ের কাপড় যোগাড় করে ওই স্থানে নিশানা টাঙ্গিয়ে দিয়ে বৃষ্টির মধ্যেই অপেক্ষা করতে থাকে।

বিকাল ৫টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ওয়াগনের খালী র‍্যাক খুলনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলের এক/দেড় শত মিটার দূর থেকে ওই মালবাহী ট্রেনের চালক লাল নিশান এবং রেললাইনের উপর অনেক লোকজন দেখে ট্রেনটি থামিয়ে দেয়। এরপর তারা ওই স্থানে গিয়ে পাতি ভাঙার ঘটনা জানতে পারেন। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করেন।

এরপর সান্তাহার রেলওয়ের উর্ধতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন তাঁর দপ্তরের জনবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পাতি মেরামত করার পর রাত সাড়ে ৭ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930