IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আকচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আকচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চাকরি ও সরকারি ঘর দেওয়ার নামে তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।

সুব্রত কুমার আসন্ন আকচা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আবারো প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় বাসিন্দা দিনমজুর রমজান আলী বলেন, ‘আমি আকচা এই ইউনিয়নের একজন ভূমিহীন বাসিন্দা। যখন জানতে পারলাম আমাদের থাকার ঘর দেওয়া হবে, তখন আমি চেয়ারম্যান সুব্রত কুমারের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু নিরাশ হই। তিনি অনেক ধনীদের ঘর দিয়েছেন কিন্তু আমাকে দেননি। পরে চেয়ারম্যানের লোক সুবেদ আমার কাছে টাকা চাই। ৫০ হাজার টাকা দিলে নাকি ঘর পাওয়া যাবে। আমার দুইটা ছাগল ছিল। আমি সেগুলো বিক্রি করে তাকে ২০ হাজার টাকা দেই বাকিটা ঘরে উঠার পর। আমাকে দেখে আরও চারজন একই পরিমাণ টাকা দেয়। কিন্তু তারা আমাদের আর ঘর দেননি। টাকাও ফেরত দিচ্ছেনা। চেয়ারম্যানের কাছে গিয়ে টাকা ফেরত চাইলেই তিনি বলেন কয়দিন পরে আসো।’

ইউনিয়নের সর্দার পারার বাসিন্দা ফেন্সি বেগম বলেন, ‘আমাকে সরকারি ঘর দেওয়ার কথা বলে চেয়ারম্যান ২৪ হাজার টাকা নিয়েছে। কিন্তু ঘর দেননি। বলতেছেন পরের বাজেটে দেবে। কিন্তু মানুষ বলতেছে নতুন করে ঘর নাকি আর বানানো হবেনা। তাই টাকা ফেরত চাইছি। কিন্তু তিনি আমার টাকা ফেরত দিচ্ছেন না।’

একই এলাকার সারোয়ার হোসেন বলেন, ‘সুব্রত কুমার সরকারি ঘর দেওয়ার নাম করে প্রায় ৩০ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু এতো পরিমাণে সরকারি ঘর না থাকায় বিপাকে পরেছেন তিনি। এখন ঘর দিতে না পারায় সবাই তার ওপর ক্ষেপে গেছে।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘর নয় ইউনিয়নের অনেক যুবককে চাকরি দেওয়ার কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সুব্রত কুমার। আমার এলাকার ইসরাফিল নামের এক ছেলের বাবা জমি বিক্রি করে সাত লাখ টাকা দিয়েছেন। কিন্তু ওই যুবক এখনো চাকরি পায়নি। এখন টাকাও ফেরত দিচ্ছেন না চেয়ারম্যান।’

বিষয়টি সম্পর্কে জানতে চেয়ারম্যান সুব্রত কুমারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেখা করতে রাজি হননি। পরে মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি এদের কাউকে চিনিনা।’

ঠাকুরগাঁও সদর থানার ইউএনও আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘টাকার বিনিময়ে সরকারি ঘর দেওয়ায় কোনো সুযোগ নেই। বিষয়টি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাকা আত্মসাতের বিষয়ে কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31