IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিয়ের সিদ্ধান্তে ঘরছাড়া দুই তরুণী, অতঃপর…

বিয়ের সিদ্ধান্তে ঘরছাড়া দুই তরুণী, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই জনই মেয়ে। জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। এমনকি একে অপরকে বিয়ে করার সিদ্ধান্তে ঘর ছেড়ে পালিয়ে যায় রাজধানী ঢাকায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিভাবকের অভিযোগে আটক করা হয়েছে তাদের।

বুধবার (২৮ অক্টোবর) সকালে পটুয়াখালী শহর থেকে আটকের পর একজনকে জেল হাজতে এবং অপরজনকে নিজেদের হেফাজতে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, বাউফল নিবাসী জনৈক এমদাদ (ছদ্মনাম) একটি এনজিওতে চাকরির সুবাদে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপায় অবস্থান করছিলেন সপরিবারে। তারই দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে সেখানকার এক ব্যক্তির এইচএসসি পাস মেয়ের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দিনে দিনে বাড়ে এই সম্পর্কের গভীরতা। সমাজে মেয়েতে-মেয়েতে বিয়ের রীতি না থাকলেও একপর্যায়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেন এই দুই তরুণী। এরই জেরে গত ২৪ অক্টোবর ঘর ছেড়ে পালিয়ে রাজধানী ঢাকায় পাড়ি জমায় তারা দু’জন।

এ ঘটনায় বাউফল নিবাসী ওই ব্যক্তি গলাচিপা নিবাসীর মেয়েকে আসামি করে বাউফল থানায় মামলা (মামলা নম্বর-২৫, ২৪/১০/২১০২০) দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আজ সকালে ঢাকা থেকে ফেরা ডাবলডেকার লঞ্চে চড়ে পটুয়াখালী শহরে এসে নামলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সদস্যরা তাদের আটক করে বাউফল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এদের মধ্যে গলাচিপা নিবাসীর ওই মেয়েকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর বাউফল নিবাসীর মেয়েকে রাখা হয়েছে পুলিশ হেফাজতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930