IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে রিট

৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে রিট

ধূমকেতু নিউজ ডেস্ক : খাল উদ্ধারের নামে অন্যের বাড়ি খাল বানানোর ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার বিরুদ্ধে রিট হয়েছে।

কোনো নোটিশ ছাড়াই ওই বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাড়িতে লাগানো প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয় ফারজানা প্রিয়াঙ্কার নির্দেশে।

গত ৩০ সেপ্টেম্বরের এ ঘটনায় উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন বাড়ির মালিক সরাইলের ফয়সাল আহমেদ মৃধা দুলাল। গত ১৩ অক্টোবর হাইকোর্টে রিট করেন তিনি।

এর আগে ১১ অক্টোবর সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, সরাইলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

রিট পিটিশন ও লিগ্যাল নোটিশে ঘটনার বিষয়ে বলা হয়, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় পূর্ব কোনো নোটিশ ছাড়াই সরাইল সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা পুলিশ ফোর্সসহ অনেক শ্রমিক নিয়ে ফয়সাল আহমেদ মৃধা দুলালের বাড়ি আসেন। এরপর ভেকু দিয়ে মাটি খনন এবং করাত দিয়ে গাছগাছালি কাটার নির্দেশ দেন।

এর কারণ জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) দুলালকে গ্রেফতার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার হুমকি দেন। বিকাল ৩টা পর্যন্ত ওই অভিযানে ব্যবসায়ীর নিজের জায়গায় লাগানো ৯০ থেকে ১শ’টি গাছ কর্তন করা হয়।

পরে সেগুলো ট্রাক ও ট্রাক্টরে ভরে নিয়ে যাওয়া হয়। এতে ১৫ থেকে ২০ লাখ টাকা এবং মানসিক ও আর্থিকভাবে আরও ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করেন ব্যবসায়ী দুলাল।

এছাড়া অভিযানে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগও ক্ষতিগ্রস্ত করা হয়। অভিযানে যে জায়গাটি খনন করা হয় সেটি সরাইল-কালিকচ্ছ-নাসিরনগর রাস্তার (সিএনবি রোড) পূর্ব পাশে অবস্থিত এবং ভূমির রেকর্ডপত্রে নয়নজুলি শ্রেণির বলে উল্লেখ রয়েছে।

মামলার আবেদনে ওই কর্মকর্তার এমন করার কারণ ব্যাখ্যায় বলা হয়, এ ঘটনার আগে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবসায়ী দুলাল এবং তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর রোজিনা ভূইয়ার অনুকূলে ওই বাড়ির বিএস রেকর্ড অনুযায়ী দাগ নম্বর সংশোধন করার জন্য সরাইল সহকারী কমিশনার-ভূমির দ্বারস্থ হয়েছিলেন দুলাল। কিন্তু তাতে সময়ক্ষেপণ করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

এর আগে কাজটি করার বিনিময়ে অবৈধভাবে নিজের চাহিদার কথা জানান। সেটি পূরণ না করায় সহকারী কমিশনার তার ওপর ক্ষিপ্ত হন এবং পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেন।

এ বিষয়ে সরাইল সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, মামলার বিষয়ে কোনো কিছু জানেন না তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930