IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বগুড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা আয়বহির্ভূত সম্পদ থাকায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা সমন্বিত কার্যালয়।

মঙ্গলবার মামলাটি দায়ের করেন দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে, বগুড়া শহরের চকসুত্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন গত ২০১৯ সালের ১৮ আগস্ট দুদকে সম্পদ দাখিল করেন। ওই সম্পদ বিবরণীতে জমিক্রয়, অবকাঠামো নির্মাণ/ক্রয়, বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়সহ মোট ৪ কোটি ৫১ লাখ ৭৪ হাজার টাকা এবং গণপরিবহন ১৩টি বাস, ২টি মোটরসাইকেল, শেয়ার ক্রয়, দোকানঘর লিজ, স্বর্ণ, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ডিপিএস ও চলতি হিসাব নম্বরের স্থিতিসহ মোট ১৫ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার ৭৪৬ টাকার সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন।

সেখানে দুদুক কর্মকর্তারা তদন্তে নেমে আয়ের সঙ্গে অসঙ্গতি পান ২৩ লাখ ৯৬ হাজার ৩৫৮ টাকা মূল্যের। এছাড়া ১৯৯১-৯২ থেকে ২০১৯-২০ বর্ষে ঠিকাদারিসহ বিভিন্ন খাত থেকে আয় দেখান ৭ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা। একই সঙ্গে দায়-দেনা পাওয়া যায় ৪২ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা। দায়-দেনাসহ মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৮ কোটি ২০ লাখ ৪৯ হাজার ২৮৬ টাকা। বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৮ কোটি ৮ লাখ ৬২৩ টাকা।

দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, ১৮ কোটি ৮ লাখ ৬২৩ টাকা থেকে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৮ কোটি ২০ লাখ ৪৯ হাজার ২৮৬ টাকা। এটি বাদ দিয়ে ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩৩৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখল করে আসছে। মূলত দাখিলকৃত সম্পদের সাথে তথ্য গোপন করা ২৩ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকা এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩৩৭ টাকা থাকায় মামলাটি দায়ের করা হয়েছে।

দুদুকের আইনজীবী এসএম আবুল কালাম (পিপি) জানান, ২৩ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকার তথ্য গোপন করার অপরাধে এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৩৩৭ টাকা অর্জন করার অপরাধে দুটি ধারায় মামলাটি দায়ের হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31