IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Home >> প্রবাস >> ‘পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে গ্যাঁড়াকলে আমেরিকা’

‘পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে গ্যাঁড়াকলে আমেরিকা’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ছিল মারাত্মক ভুল। অবৈধভাবে ওয়াশিংটনের বেরিয়ে যাবার দুই বছর নয় মাস পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভান এ কথা স্বীকার করলেন।

গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন: ট্রাম্প সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতিকৌশল অবলম্বন করেছিল ওয়াশিংটন এখন তার ভয়াবহ মাশুশ গুনছে। ভিয়েনায় চলমান অষ্টম দফা আলোচনা প্রসঙ্গে তিনি একথা বলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় পরমাণু সমঝোতাকে ওয়াশিংটনের জন্য নিকৃষ্টতম চুক্তি বলে অভিহিত করতেন। অবশেষে ২০১৮ সালের ৮ মে’তে ওই চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। সেইসঙ্গে বিশ্বজুড়ে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরমাণু সমঝোতা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করা থেকে নিজেদের গুটিয়ে নেয় ট্রাম্প। উল্টো ইরানের ওপর নজিরবিহীন চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করে।

মার্কিন প্রশাসনের লক্ষ্য ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি স্থগিত করা এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক নীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ ওয়াশিংটনের বারোটি শর্তের কাছে ইরানকে নত করতে বাধ্য করা। কিন্তু বিগত তিন বছরে ওয়াশিংটনের কোনো লক্ষ্যই অর্জিত হয় নি। বরং এইসব পদক্ষেপ ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা।

জ্যাক সলিভানের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনও তাদের ভুল স্বীকার করেছেন। ২০২১ সালের ৭ ডিসেম্বরে তিনি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছিলেন। মজার ব্যাপার হলো ভুল স্বীকার করার পরও তারা কিন্তু ট্রাম্পীয় সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিই প্রয়োগ করে যাচ্ছে। জো-বাইডেন সরকার গত এক বছরেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নি।

যদিও নির্বাচনী প্রচারণাকালে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন: তিনি যুক্তরাষ্ট্রকে পুনরায় সমঝোতায় ফিরিয়ে নেবেন। ট্রাম্প সরকারের আরোপিত কিছু নীতি বহাল রাখাই চিন্তাই ভিয়েনা আলোচনায় উন্নতির পথে বাধা হয়ে আছে।

মিশিগান ভার্সিটির প্রফেসর জুয়ান কোলের মতে সমঝোতায় ফেরার জন্য বাইডেনের উচিত তিনটি কাজ করা। অ্যাক, সমঝোতার ব্যাপারে তাদের বর্তমান অবস্থানগত ভুল স্বীকার করে নেয়া। দুই, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা এবং তিন, অ-পারমাণবিক বিষয়গুলো এড়িয়ে যাওয়া।

কিন্তু আমেরিকার শুভবুদ্ধির উদ্রেক কতোটা ঘটবে সেটাই এখন দেখার বিষয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31