IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> প্রবাস >> উজবেক কমান্ডারকে আটকের পক্ষে শক্ত অবস্থানে প্রতিরক্ষামন্ত্রী

উজবেক কমান্ডারকে আটকের পক্ষে শক্ত অবস্থানে প্রতিরক্ষামন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব দেশটির আঞ্চলিক প্রভাবশালী উজবেক কমান্ডার মাখদুম আলমের গ্রেপ্তারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন।

তিনি বলেছেন, আদালতে প্রমাণ হবে মাখদুম আলম দোষী নাকি নিরপরাধ। এছাড়া মাখদুম আলমকে ‘অপরাধী’ না বলে ‘অভিযুক্ত’ বলার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান প্রতিরক্ষামন্ত্রী।

আফগানিস্তানের তালেবান নেতা ও কমান্ডারদের বেশিরভাগ পশতুন বংশোদ্ভূত হওয়ায় তাদের বিরুদ্ধে অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এক ব্যক্তিকে পণবন্দি করে অর্থ আদায়ের অভিযোগে উজবেক কমান্ডার মাখদুমকে আটক করার বিষয়টিকেও এরই আলোকে দেখা হচ্ছে।

দুই সপ্তাহ আগে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশ থেকে মাখদুম আলমকে আটক করে গোয়েন্দা বাহিনী।তার গ্রেফতারের বিরুদ্ধে স্থানীয় জনগণসহ তালেবানের উজবেক সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব গতকাল ফারিয়াবে তালেবান কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মাখদুম আলমের গ্রেপ্তারের প্রতিবাদ জানানোয় তালেবান সদস্যদের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, দেশের আইন ও বিচার বিভাগের অধিকার রয়েছে যেকোনো অভিযুক্তকে আটক করার। যদি তার অপরাধ প্রমাণিত হয় তাহলে কারো প্রতিবাদ জানানোর অধিকার নেই।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কেউ বিরোধিতা করে তাহলে সে ‘ইসলামি আমিরাত’ আফগানিস্তানের প্রতি বিশ্বাসঘাতকতা করল।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি মাখদুম আলম নিরপরাধ হয় তাহলে আমরা তার পাশে দাঁড়াব। আর যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে আমি নিজে তাকে শাস্তি দেব; একবারও দেখব না সে পশতুন না উজবেক নাকি অন্য কোন জাতিগোষ্ঠীর লোক।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31