IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> ইমাম খোমেনী (রহ.)’র লক্ষ্য-আদর্শে অটল থাকার শপথ

ইমাম খোমেনী (রহ.)’র লক্ষ্য-আদর্শে অটল থাকার শপথ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বুধবার) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র মাজার জিয়ারত করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইরানের মন্ত্রিসভার সদস্যরা।

ইসলামী বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে মন্ত্রীদের নিয়ে প্রেসিডেন্ট সেখানে যান এবং এর মধ্যদিয়ে তারা আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি মরহুম ইমাম খোমেনীর লক্ষ্য-আদর্শে অটল থাকার শপথ নেন। তাঁর পথ অনুসরণ অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

মরহুম ইমাম খোমেনীর মাজার জিয়ারত শেষে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা পার্শ্ববর্তী বেহেশতে জাহরা কবরস্থান পরিদর্শন করেন। ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত যে সমস্ত ইরানি নাগরিক শহীদ হয়েছেন তাদের অনেককে সেখানে দাফন করা হয়েছে; এসব শহীদের প্রতি তাঁরা শ্রদ্ধা জানান।

তাঁরা ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি, সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বহোনার, বিচার বিভাগের সাবেক প্রধান মোহাম্মাদ বেহেশতির মাজারে যান এবং দোয়া করেন। তাঁরা বিপ্লবের পর সন্ত্রাসী হামলায় শহীদ হন।

এছাড়া আজ ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনি এজেয়ি এবং এই বিভাগের পদস্থ কর্মকর্তারা ইমাম খোমেনী (রহ.)’র মাজার জিয়ারত করেছেন। এ সময় মোহসেনি এজেয়ি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্বের অন্যান্য বিপ্লবের চেয়ে আলাদা। এই বিপ্লবের মাধ্যমে সত্য-মিথ্যার মধ্যে একটি রেখা টানা হয়েছে। তারাও ইমাম খোমেনীর পথ অনুসরণ অব্যাহত রাখার শপথ করেন।

ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার বার্ষিকী উপলক্ষে গতকাল থেকে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বিপ্লব চূড়ান্তভাবে সফল হওয়ার আগের গুরুত্বপূর্ণ এই দশ দিন আলোকোজ্জ্বল ১০ প্রভাত নামে পরিচিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31