IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> চীনে চার দিনের সফরে ইমরান খান

চীনে চার দিনের সফরে ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে বৃহস্পতিবার ইসলামাবাদ ছেড়েছেন। দেশ ছাড়ার আগ মুহূর্তে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং মন্ত্রীরা বলেছেন, এই সফর কৌশলগত দিক থেকে শুরু করে অর্থনৈতিক দিকের বিভিন্ন লক্ষ্য পূরণে ভূমিকা পালন করবে।

চীন সফরের সময় প্রধানমন্ত্রী ইমরান খান বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ৩ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চীন সফর করবেন। চীন সরকারের পক্ষ থেকে আমন্ত্রণের পর তিনি এই সফরে যাচ্ছেন। সফরে তার সঙ্গে থাকবেন পাকিস্তান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন শীর্ষ পর্যায়ের সদস্য এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সফর সম্পর্কে পাক অর্থমন্ত্রী শওকত তারিন বলেছেন, এটি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ সফর। যেহেতু এরইমধ্যে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠিত হয়েছে সেজন্য এই সফরে চীনের কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠানকে পাকিস্তানে স্থানান্তরের আহ্বান জানানো হবে। পাকিস্তানের কৃষিক্ষেত্রেও বিভিন্ন সহযোগিতা নিয়ে দু পক্ষ আলোচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানে বিনিয়োগ করতে চীনের অনেক কোম্পানি আগ্রহী এবং প্রধানমন্ত্রী ইমরান খানের এই সফরের সময় চীনের বহু ব্যবসায়ী নেতা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। কোরেশি বলেন, পাকিস্তান ও চীনের সম্পর্ক অনেক জোরদার অবস্থায় রয়েছে এবং প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্ককে আরো বেশি জোরালো করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31