IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> ওআইসি মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ওআইসি মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এবং সৌদি আরবের সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যার সমাধান করা সম্ভব। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে বৃহস্পতিবার রাতে ফোনালাপে একথা বলেন আমির আব্দুল্লাহিয়ান।

ফোনালাপে তারা মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, ওআইসির সঙ্গে ইরানের সহযোগিতা, ওআইসিতে আবার ইরানের মিশন খোলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এবং সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি দেশ। মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আশা করেন, সামনের দিনগুলোতে ইরান এবং সৌদি আরবের সহযোগিতাপূর্ণ সম্পর্ক মুসলিম উম্মাহর বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে।

সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির সদর দপ্তরে নতুন করে ইরানি মিশন চালু করার ব্যাপারে সহযোগিতা করার জন্য ওআইসি মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে ইব্রাহিম ত্বহা ওআইসিতে ইরানের নতুন করে মিশন চালু করার পদক্ষেপকে স্বাগত জানান এবং এই সংস্থায় ইরান সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করেন। ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ইরানের কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের প্রশংসা করেন তিনি।

ওআইসি মহাসচিব বলেন, সদস্য দেশগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া এই সংস্থা মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31