IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> প্রবাস >> ইরানে বিজয় দিবসে ইশতেহার প্রকাশ

ইরানে বিজয় দিবসে ইশতেহার প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে ইসলামী বিপ্লবের বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধ থেকে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা আজ (শুক্রবার) বিপ্লবের বিজয় দিবসের শোভাযাত্রা ও মিছিল শেষে প্রকাশিত এক ইশতেহারে এ অঙ্গীকার করেন।

ঐ ইশতেহারে বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.), বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং শহীদদের লক্ষ্য-আদর্শ মেনে চলার শপথ নিয়ে তারা আরও বলেছেন, আল্লাহপ্রেমী ইরানি জাতি শহীদদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এই জাতি সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় বিপ্লবী আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবে। কিন্তু বিশ্বের মিডিয়া নানা ক্ষেত্রে ইরানের উন্নয়ন-অগ্রগতিকে গুরুত্ব দিচ্ছে না। সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। এ ক্ষেত্রে বিশ্ব মিডিয়া স্বৈরাচারের মতো আচরণ করছে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে সত্য তুলে ধরার জিহাদের মাধ্যমে চূড়ান্ত লক্ষ্য অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আজকের মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ইশতেহারে আরও বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সামরিক এবং পরমাণু ক্ষেত্রে ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নসহ সামরিক শিল্পের ভিত্তিকে শক্তিশালী করার অধিকার ইরানের রয়েছে। এটা ইরানিদের গণদাবি এবং এ ক্ষেত্রে পাশ্চাত্যের নেতাদের অবস্থান নিন্দনীয়।

ইশতেহারে এবারও জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিন সমস্যাই মুসলিম বিশ্বের প্রধান সমস্যা। এ ক্ষেত্রে বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্য ও সংহতি জরুরি। এছাড়া ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি মানবাধিকারের দাবিদারদের নীরবতা মেনে নেয়া যায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31