IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> সৌদিতে ট্রেন চালাবেন ৩০ নারী

সৌদিতে ট্রেন চালাবেন ৩০ নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবে নারীদের গাড়ি চালানোরই অনুমতি ছিল না। এরপর দেশটিতে ২০১৮ সালে প্রথম নারীরা গাড়ি চালানোর অনুমতি পান। সম্প্রতি সৌদিতে ৩০ জন নারী ট্রেনচালক নিয়োগের একটি চাকরির বিজ্ঞাপনে প্রায় ২৮ হাজার আবেদন জমা পড়েছে। এই এক ঘটনার চিত্রে রক্ষণশীল দেশটিতে নারীদের জন্য আরও সুযোগ তৈরির চাহিদার মাত্রা উঠে এসেছে।

গত বুধবার স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষার দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেক কমানো গেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অন্যদের নিয়ে কাজ করা শেষ হবে।

নির্বাচিত ৩০ নারীকে এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা মক্কা ও মদিনা শহরের মধ্যে বুলেট ট্রেন চালাবেন।

রেনফে বলেছে, তারা সৌদি আরবে নিজেদর ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরিতে আগ্রহী। বর্তমানে সৌদি আরবে ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে। কিছুদিন আগেও সৌদি নারীদের কর্মক্ষেত্র শিক্ষক ও চিকিৎসাকর্মীর মতো কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল।

সৌদি আরবের বর্তমান যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান অর্থনীতিতে বৈচিত্র্য আনতে গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ করেছেন (৩৩ শতাংশ)। নারীরা এখন এমন সব চাকরি করছেন, যেগুলো একটা সময় শুধু পুরুষ ও অভিবাসী শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

কিন্তু সৌদি আরবে কর্মরত নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় এখনো প্রায় অর্ধেক। গত বছরের মাঝামাঝি পুরুষ কর্মী ছিল ৩৪ দশমিক ১ শতাংশ এবং পুরুষের তুলনায় নারীদের বেকারত্বের হার ছিল তিন গুণ বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31