IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিশ্বে ২৪ ঘণ্টায় কমছে মৃত্যু-সংক্রমণ

বিশ্বে ২৪ ঘণ্টায় কমছে মৃত্যু-সংক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছিয়েছে ১৯ লাখে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে প্রতিদিনের মত দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, মেক্সিকো, ফ্রান্স, জাপান, পোল্যান্ড, স্পেন, ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ কোটি ১৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ ৯১ হাজার।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৬৮জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমছে সাড়ে সাড়ে আটশ’রও বেশি । এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ৯১ হাজার ৯৫৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৩৫০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ২২৬ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৫৭৮জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২১ হাজার ৬৯১ জন মারা গেছেন।

এছাড়া গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ২ হাজার ৭০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ হাজার ৫৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৫৮ হাজার ৩০০ জন মারা গেছেন।

এছাড়াও যেসব দেশে শুক্রবার করোনায় সংক্রমণ-মৃত্যুর ঊর্ধ্বগতি দেখা গেছে, সেই দেশসমূহ হলো— রাশিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৭১ জন, মৃত্যু ৭৮৪ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৪৮ জন, মৃত্যু ১ হাজার ১১৪ জন), ভারত (নতুন আক্রান্ত ২১ হাজার ৯১ জন, মৃত্যু ৩২৫ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ২১ হাজার ৫৬৫ জন, মৃত্যু ৪৭০ জন), পোল্যান্ড (নতুন আক্রান্ত ২৩ হাজার ৯৯০, মৃত্যু ৩০৪ জন, জাপান (নতুন আক্রান্ত ৭৫ হাজার ৬০৩ জন, মৃত্যু ২৪৪ জন), ইতালি (নতুন আক্রান্ত ৫৩ হাজার ৬৬২ জন, মৃত্যু ৩১৪ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৮২ হাজার ৫৫৩ জন, মৃত্যু ৩০৪ জন) এবং স্পেন (নতুন আক্রান্ত ৩০ হাজার ৬১৫ জন, মৃত্যু ২৮৮ জন)।

এর আগের দিন শুক্রবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৫৯ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31