IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘স্বাধীনতা রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবই’

‘স্বাধীনতা রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবই’

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ হামলা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে মঙ্গলবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবেদন করেছিলেন। তার সেই আবেদনে ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীর প্রাথমিক ভাবে সম্মতি দিয়েছে।

এতে করে মঙ্গলবার রাতেই ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানালেন জেলেনস্কি।

বক্তব্য কালে ইউরোপের দেশগুলির প্রতিনিধিদের উদ্দেশে জেলেনস্কি বলেন, প্রমাণ করুন সঙ্কটের এই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন।

যুদ্ধের ষষ্ঠ দিনে রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের বড় শহরগুলোতে রুশ হামলা প্রবল হয়েছে। আকাশ থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণের পাশাপাশি রুশ আর্মার্ড ডিভিশনগুলির কয়েক হাজার ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নতুন করে ঢুকে পড়েছে ইউক্রেনে। তাদের রুখতে মরিয়া প্রতিরোধ চালাচ্ছে, ইউক্রেন সেনা এবং আমজনতা।

জেলেনস্কি তার বক্তৃতায় সে প্রসঙ্গ তুলে বলেন, অবরুদ্ধ হয়ে পড়েই ইউক্রেনের মানুষ তাদের স্বাধীনতা এবং জমি রক্ষার লড়াই চালাচ্ছেন। আমরা জয়ী হবই।

উল্লেখ্য, রাশিয়া গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে। এরপর গত সোমবার প্রথমবারের মতো বেলারুশে সমঝোতা আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধি দল। সেখানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে পরে আরও আলোচনায় চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এর মধ্যে মঙ্গলবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে নতুন করে হামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31