IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনের চার শহরে রাশিয়ার অস্ত্রবিরতির ঘোষণা

ইউক্রেনের চার শহরে রাশিয়ার অস্ত্রবিরতির ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের বেসামরিকদের নিরাপদে সরে যেতে রাজধানী কিয়েভসহ ৪ শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। জানিয়েছে ইকোনমিক টাইমস। মস্কোর স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিয়েভ, খারকিভ, মারিওপোল এবং সামি শহরের জন্য ঘোষণা করা হয়েছে এই সাময়িক অস্ত্রবিরতি। এর আগে, ১১ ঘণ্টা সময় দেয়া হলেও, রুশ-ইউক্রেন সেনাবহরের পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যায় বেসামরিক নাগরিকদের নিরাপদে উদ্ধারের তৎপরতা।

রাজধানীর কাছেই ইরপিন শহরে বেসামরিক মানুষরা পালানোর সময় দুই পক্ষের গোলাবর্ষণের শিকার হন অনেকে। প্রাণ হারান এক মা ও তার দুই সন্তান। কাছাকাছি এলাকায় রুশ সেনাবহরের অগ্রযাত্রা ঠেকাতে সেতু লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইউক্রেন বাহিনী। সে সময়, ব্রিজটি পার হচ্ছিলেন সাধারণ মানুষ।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস জানিয়েছে, দ্বিতীয় দিনের মতো বন্দর নগরী মারিওপোল থেকে উদ্ধার করা যায়নি বেসামরিক নাগরিকদের। সেখানে প্রাণভয়ে দিন কাটাচ্ছেন দু’লাখের বেশি বাসিন্দা। তাদের জেপোরজাইয়া শহরে সরানোর কথা ছিল। অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে রুশ ও ইউক্রেনের সেনাবহর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31