IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> প্রবাস >> টপ নিউজ >> এগিয়ে থাকলেও বাইডেন হেরে যেতে পারেন ‘যদি’

এগিয়ে থাকলেও বাইডেন হেরে যেতে পারেন ‘যদি’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা পুরোদমে চলছে। এরইমধ্যে ৪৫ টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। বাকি ৫ টি রাজ্যের ফল। নির্ধারণী ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর দিকে।

এখন পর্যন্ত যেসব রাজ্যের ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন অনেকটাই এগিয়ে আছেন। তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫০ ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন। মার্কিন নির্বাচন পর্যবেক্ষকদের অনেকেই বাজি ধরছেন যে, বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। জয়ী হতে তার দরকার মাত্র ৬ টি ইলেকটোরাল ভোট। ৬ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। এত সম্ভাবনা সত্ত্বেও বাইডেন হেরে যেতে পারেন, সেটি নির্ভর করছে কয়েকটি ‘যদি’র উপর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টিতে জয় দরকার। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টির ফল ঘোষণা করা হয়েছে। এতে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার ৬ ইলেকটোরাল ভোট, আর ট্রাম্পের দরকার ৫৬টি।

এত পিছিয়ে থেকে ট্রাম্প ফের প্রেসিডেন্ট হতে পারেন, যদি বাকি ৫টি অঙ্গরাজ্যে জয় পান। সেগুলো হচ্ছে– নেভাদা, আলাস্কা, পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা।

এর মধ্যে নেভাদায় রয়েছে ছয়টি ইলেকটোরাল ভোট, আলাস্কায় তিন, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট।

এই সবকটি অঙ্গরাজ্যে যদি ট্রাম্প জিতে যান তবে বাইডেনের জয় হাতছাড়া হয়ে যাবে।

কারণ পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প যদি জেতেন, তার ইলেকটোরাল ভোট হবে ২৭৪টি। সে ক্ষেত্রে বাইডেনের চেয়ে ১০ ভোট বেশি পেয়ে জয়ী হবেন তিনি।

ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, ট্রাম্প এখনও আশাবাদী এ কারণে যে, পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে চারটিতেই তিনি এগিয়ে আছেন। শুধু নেভাদায় এগিয়ে বাইডেন। ডেমোক্র্যাটরা যদি নেভাদা দখলে নিতে পারেন, তবে ট্রাম্পের আশায় গুঁড়েবালি। সে ক্ষেত্রে বাইডেন ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হবেন।

বাইডেন নেভাদায় জয়ী হলে আর ট্রাম্প বাকি চারটিতে জিততে পারলে মাত্র দুই ইলেকটোরাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বাইডেন।

বাইডেন নেভাদায় এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সীমিত। এপির খবরে বলা হয়েছে, নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পর্যন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

বাকি চার রাজ্যে কার কী অবস্থান

আলাস্কা
আলাস্কায় ট্রাম্প ৫৪ হাজারেরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে ১ লাখ ৯১ হাজার ভোট গণনা বাকি আছে।

এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট গণনা হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ; আর মূল প্রতিদ্বন্দ্বী বাইডেন ৩৩ দশমিক ৫ শতাংশ।

জর্জিয়া
ব্যাটলগ্রান্ড রাজ্য জর্জিয়ায় প্রতিদ্বন্দ্বী বাইডেন থেকে ৩২ হাজার ৮৫৮ ভোটে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যন্ত রাজ্যটির ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ এবং বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।

আটলান্টা ও আশপাশের এলাকার ভোট গণনা এখনও চলছে।

এখনও এখানে প্রায় দুই লাখ ভোট গণনা বাকি আছে বলে রাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তার বরাতে জানিয়েছে বিবিসি।

নর্থ ক্যারোলিনা
দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনায় এখনও তিন লাখ ৪৮ হাজার ভোট গণনা বাকি আছে, যা মোট ভোটের ৬ শতাংশ।

এখানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৭৬ হাজার ৭০১ ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট এবং বাইডেন ৪৮ দশমিক ৭ শতাংশ।

পেনসিলভ্যানিয়া
অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভ্যানিয়ায় বাইডেন থেকে এক লাখ ৬৪ হাজারেও বেশি ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু রাজ্যটির সাত লাখ ৮৪ হাজার ভোট গণনা এখনও বাকি, যা মোট ভোটের ১১ শতাংশ। এ পর্যন্ত ৮৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে, এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ ও বাইডেন ৪৮ দশমিক ১ শতাংশ।

এখানে ডাকযোগে আসা বিপুল পরিমাণ ভোট গণনা এখনও বাকি। এসব ভোট গুনতে সারারাত লেগে যেতে পারে, তাই চূড়ান্ত ফল ঘোষণা করতে দেরি হবে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930