IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১০০ দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতে

১০০ দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতে

ধূমকেতু নিউজ ডেস্ক : এই বছরও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ৬৩টি শহরও ভারতে অবস্থিত।

আইকিউ এয়ার নামক একটি সুইডেনের সংস্থার বিশ্ব বায়ু মান সংক্রান্ত প্রতিবেদনে উঠে এল এমনই তথ্য।

বায়ু দূষণের গড় মাত্রা প্রতি ঘনমিটারে ৫৮.১ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু মানের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিকের তুলনায় ১০ গুণ বেশি।

সংস্থাটির বায়ু দূষণের মাপকাঠির নীচে নেই প্রতিবেদনে থাকা ভারতের প্রায় কোনও শহরই। আর এই বছরে দিল্লিতে দূষণের মাত্রা বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার।

প্রকাশিত তালিকায় দেখা যায়, দূষিত ১০০টি শহরের মধ্যে ৬৩টিই ভারতের। রিপোর্ট অনুযায়ী ভারতের গড় বায়ুদূষণ ৫৮.১ মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানের ১০ গুণেরও বেশি।

তবে আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী রাজস্থানের ওয়াড়ি পৃথিবীর দূষিততম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় অবস্থানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তিনে চীনের শহর হোটান। তালিকায় সবথেকে দূষিত ১৫টি শহরের ১০টিই হলো ভারতের, যার বেশিরভাগের অবস্থান রাজধানীর আশেপাশেই।

দূষিত ১০০ শহরের তালিকায় ভারতের ৬৩টির অর্ধেকের বেশিই হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অবস্থিত। ভিওয়াড়ি, গাজিয়াবাদ এবং দিল্লি ছাড়াও প্রথম ১৫-তে রয়েছে জৌনপুর, নয়দা, বাহয়ালপুর, বাগপত, হিসার, ফরিদাবাদ, গ্রেটার নয়দা এবং রোহতক।

ভারতের ছয়টি মেট্রো সিটি- দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দূষণের মাত্রা বাড়েনি। এক বছরে খারাপ থেকে অতি খারাপ দূষণ দিল্লিতে দেখা গেছে ১৬৮ দিন। কলকাতায় ৮৪ দিন এবং মুম্বাইতে ৩৯ দিন।

তবে বায়ুদূষণে টানা চতুর্থবারের মতো ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে বাংলাদেশ।

শীর্ষ দূষিত দেশ হিসেবে বাংলাদেশ শনাক্ত হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ার বলছে, ২০২১ সালে বিশ্বের কোনো দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31