IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> ইউক্রেনে গণহত্যার জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেন বাইডেন

ইউক্রেনে গণহত্যার জন্য রাশিয়াকে অভিযুক্ত করলেন বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রাশিয়া। এর আগে তিনি কয়েক বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ও স্বৈরশাসক বলে অভিহিত করেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম গণহত্যার অভিযোগ আনলেন বাইডেন। গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, অর্ধেক পৃথিবী দূরে একজন স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছেন এবং গণহত্যা চালাচ্ছেন। আমেরিকার আইওয়া প্রদেশে এক অনুষ্ঠানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।

বাইডেন বলেন, “ইউক্রেন থেকে যেসব প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে, রাশিয়া সেখানে গণহত্যা চালাচ্ছে। তবে গণহত্যা সংঘটিত হয়েছে কিনা সেটি আইনজীবীরাই জানাবেন, যদিও আমার মনে হয় সেটিই ঘটেছে।”

মঙ্গলবার বাইডেন আরেকটি ভাষণে বলেন, আমি একে গণহত্যাই বলছি, কারণ এটি আরও স্পষ্ট যে ইউক্রেনের মাধ্যমে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন এবং এই প্রমাণগুলো আরও বাড়ছে।

যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বাইডেন বলেন, অর্ধেক পৃথিবী দূরে এক স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছে, গণহত্যা চালাচ্ছে কিন্তু এটি মার্কিনিদের পরিবারের খরচ বাড়াবে না। তিনি গ্যাসের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেন।

জাতিসংঘের কনভেনশন অনুযায়ী, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হত্যা, মানসিক বা শারীরিক নির্যাতন, বেঁচে থাকার জন্য ভয়ানক পরিস্থিতি সৃষ্টি এবং জন্মদানে বাধা দেয়ার মতো ঘটনাকে গণহত্যার অন্তর্ভুক্ত করা হয়। কোনো দেশের বিরুদ্ধে আনা সবথেকে বড় অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে গণহত্যা। ১৯৪৮ সালে আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31