IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> সাংবাদিকদের জন্য বিপজ্জনক পাকিস্তান

সাংবাদিকদের জন্য বিপজ্জনক পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান বিশ্বের পঞ্চম বিপজ্জনক দেশ সাংবাদিকদের জন্য। সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উপর হামলাকারীরা শাস্তি পায়নি এমন ১০টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। কোন কোন দেশে সাংবাদিকদের বিপদ রয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টস (‌আইএফজে)‌। সেই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।

এ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিন্দা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। আইএফজে’র সূচক প্রকাশের পর বুধবার এক প্রতিক্রিয়ায় ইমরানকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

এর আগে, মঙ্গলবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট (পিএফইউজে) শাহবাজের কাছে আর্জি জানায়, সাংবাদিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। সভ্য সমাজ গঠনের জন্য সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত সরকারের আমলে সাংবাদিকদের অবস্থা খুবই খারাপ ছিল বলে তারা দাবি করে।

এদিকে, ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টস (‌আইএফজে)‌ জানিয়েছে, সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হিসাবে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। গত চার দশকে পাকিস্তান সরকারের প্রচ্ছন্ন মদতে ১৩৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ রাজত্বে সাংবাদিকদের অবস্থা খুবই খারাপ ছিল। নানা ভাবে সংবাদকর্মীদের উপর নির্যাতন চালানো হত। অন্তত নয়টি ঘটনায় সাংবাদিকদের ভয় দেখানো, খুন, হামলা বা সম্পূর্ণ ভাবে চুপ করিয়ে রাখা হয়েছে। এছাড়াও খুন, হামলার মতো ঘটনা ঘটেছে।

পাকিস্তানে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৮ জন সাংবাদিক। পরিসংখ্যান বলছে, এর মধ্যে ন’‌টি মামলায় সাংবাদিককে ভয় দেখানো হয়েছে। তারপর গুম করে দেওয়া হয়েছে। হদিশ মেলেনি অপহৃতদের। পাক সংবাদ মাধ্যম ডন–এ বলা হয়েছে, ইমরান খানের সরকারের আমলে সাংবাদিকদের দুরবস্থা বেড়েছে। তারা ইমরানের দল পিটিআই কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। মার খেয়েছেন।

সূত্র : জিও নিউজ, ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31