IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে নতুন করে করোনায় ২৬ জনের মৃত্যু

ভারতে নতুন করে করোনায় ২৬ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতজুড়ে করোনার নতুন সংক্রমণ প্রায় ৪ হাজারের কাছাকাছি হল। তবে পুরো ভারতের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে কেরালা, মহারাষ্ট্রসহ পাঁচ রাজ্য।

ওই রাজ্যগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যার বেড়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়। খবর আনন্দবাজার অনলাইনের।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৬২ জনের মধ্যে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৫৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৪৫৪ জন। এই মুহূর্তে ভারতে ২২ হাজার ৪১৬ জন সক্রিয় রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসের গোড়া থেকেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই মুহূর্তে নতুন সংক্রমিতদের মধ্যে কেরালায় সবচেয়ে বেশি ৩১ দশমিক ১৪ শতাংশ কোভিড রোগী রয়েছেন। ৩ জুন পর্যন্ত ওই রাজ্যে ৬ হাজার ৫৫৬ জন রোগীর সন্ধান মিলেছে।

এছাড়া, চলতি সপ্তাহে মহারাষ্ট্রে ৪ হাজার ৮৮৩ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই দুই রাজ্য ছাড়া তামিলনাড়ু, তেলঙ্গানা এবং কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31